ডেস্ক, রাজনীতি ডটকম

শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।
এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আজ সোমবারের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, সেই দলই পাবে সিরিজজয়ীর মুকুট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়াটা বাংলাদেশের বড় দুর্ভাগ্য।
প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। ওই ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শান্তর পরবর্তী ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ৯২ রানে।
দ্বিতীয় ওয়ানডেতে দ্রুতগতিতে রান তুলতে না পারলেও ধৈর্য্য ধরে দীর্ঘ সময় একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে দেন শান্ত। স্ট্রাইকরেট কম হলেও গুরুত্বপূর্ণ ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন টাইগার কাপ্তান। হন ম্যাচসেরাও।

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি
১৫ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে