ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ঢাকা পর্ব শেষে শুরু হয়েছে সিলেট পর্ব। ঢাকার ব্যর্থতা ভুলে সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে দলগুলো। এ পর্বেই ঢাকার শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়।
সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটের টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেন জেসন রয়। ঢাকার এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামুনুর ইমন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
টি-টোয়েন্টি ফরম্যাটে পরিচিত নাম জেসন রয়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই ইংলিশ ওপেনার ঢাকার ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতে পারেন। বর্তমানে ওপেনিংয়ে কিছুটা দুর্বলতায় ভুগছে ঢাকা ক্যাপিটালস, কারণ পাকিস্তানের সাইম আইয়ুব এবার আসছেন না। রয়ের অন্তর্ভুক্তি সেই শূন্যতা পূরণে স্বস্তি এনে দিতে পারে।
এছাড়া, ড্রাফটে অবিক্রীত থাকা দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা। তার সংযোজনেও দলের ভারসাম্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ (৭ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ৩৪ বছর বয়সী জেসন রয়ের আজকের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি সিলেট পর্বে জয়ের ধারা শুরু করতে মরিয়া। রংপুরের বিপক্ষে চতুর্থ ম্যাচটি তাই তাদের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১০ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১০ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে