ডেস্ক, রাজনীতি ডটকম

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মেহেদি হাসান মিরাজ। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি।
টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ (বুধবার) প্রকাশ করেছে আইসিসি। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন মিরাজ।
ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৭৩।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
পারফরম্যান্সের প্রভাব পড়েছে অন্যান্য র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় মিরাজ এগিয়েছেন ৮ ধাপ, বর্তমানে আছেন ৫৫তম অবস্থানে। অন্যদিকে, বোলারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন দুই ধাপ, অবস্থান এখন ২৪তম।
বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে এখন ১৬তম, নাইম হাসান ছয় ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
১০ ঘণ্টা আগে