আবারও সুখবর পেলেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘদিন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে চলমান বিশ্বকাপে শীর্ষস্থান হারান। পরে আবার পুনরুদ্ধারও করেছিলেন। কিন্তু বেশিদিন জায়গা ধরে রাখতে পারেননি। মোহাম্মদ নবির পর সর্বশেষ শীর্ষস্থান দখলে নিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এ ছাড়া উন্নতি হয়েছে সাকিবেরও।

আজ বুধবার (১৯ জুন) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা স্টয়নিস। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অজি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। এদিকে, শীর্ষস্থান থেকে ৩ ধাপ নিচে নেমে ৪ নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ২১৩। ১ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ধাপ এগিয়ে ৫ থেকে ৩ নম্বরে উঠেছেন সাকিব।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় গত সপ্তাহে শীর্ষ স্থান থেকে একঝটকায় পাঁচে নেমে যান সাকিব। তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। ডাচদের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন সাকিব। এরপর নেপালের বিপক্ষে ব্যাট হাতে ১৭ আর বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব।

এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আকিল হোসেন। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করা ক্যারিবীয় এই স্পিনার ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন। পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। ক্যারিয়ার–সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বর অবস্থানে আছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১২ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৪ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৪ ঘণ্টা আগে