বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। তা সামনে রেখে আগামীকাল (সোমবার) তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

আজ নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে রয়েছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।

তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে।

বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ। নিজের নির্বাচন পরিচালনার অতীত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যখন প্রথম বাফুফের নির্বাচন কমিশনার হলাম তখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। তখন দায়িত্ব পালন করেছিলাম, এর পর বাকি নির্বাচনে সরকার ছিল। সেখানে নির্বাচন কমিশন প্রভাবিত হয়নি। তবে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন এটা আপনারাও জানেন।

শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। এবার আর একই মানুষ নির্বাচিত হচ্ছে না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৪ ঘণ্টা আগে

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৭ ঘণ্টা আগে