কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নেই নিবন্ধন ফি

ডেস্ক, রাজনীতি ডটকম
২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারের সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে চলবে এই আলট্রা ম্যারাথন।

পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়াতে কোস্টাল আলট্রা বাংলাদেশ আয়োজন করেছে দীর্ঘতম ম্যারাথন প্রতিযোগিতা। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারের সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে চলবে এই আলট্রা ম্যারাথন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) ‘কোস্টাল আলট্রা ২০২৫’ শিরোনামের এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের শেষ তারিখ। এ দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত coastalultra.com/costal_ultra_2025.php লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে এই ম্যারাথনের জন্য।

৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের দৌড় প্রতিযোগিতাকে বলা হয়ে থাকে আলট্রা ম্যারাথন। ‘কোস্টাল আলট্রা ২০২৫’ প্রতিযোগিতাতেও থাকছে ন্যূনতম ৫০ কিলোমিটার দৌড়। আরও থাকছে ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন। এর প্রতিপাদ্য রাখা হয়েছে ‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’।

কোস্টাল আলট্রা বাংলাদেশ জানিয়েছে, এ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য কোনো নিবন্ধন ফি নেই। তবে ১৫৩০ টাকা রয়েছে জামানত, যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ফেরতযোগ্য। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে এই অর্থ জমা দেওয়া যাবে।

২০ ফেব্রুয়ারি রাত ৮টায় শুরু হবে ২০০ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন। বাকি তিন ক্যাটাগরির ম্যারাথন শুরু হবে পরদিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায়। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত ‍রুটে চলবে বৃহত্তম এই ম্যারাথন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

৬ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে