অবসর নিয়ে যা বললেন লিওনেল মেসি

ডেস্ক, রাজনীতি ডটকম

ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের প্রায় সবখানেই যেন তার আধিপত্য রয়েছে। আর তাই এই ফুটবল জাদুকরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে নিয়ে কোনো তথ্য সামনে আসলেই তা আয়তাকার চোখে দেখতে পছন্দ করেন ভক্তরা। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলা মেসি নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরত যাবেন এমন গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে।

আবার কেউ কেউ বলেছেন, মিয়ামির সঙ্গে চু্ক্তি শেষ করে আর্জেন্টিনার ঘরোয়া ক্লাবে খেলতে পারেন মেসি। তবে আর্জেন্টাইন তারকা জানিয়ে দিয়েছেন, ইন্টার মিয়ামিই তার ক্যারিয়ারের শেষ ক্লাব।

তবে ভক্তদের বড় কৌতূহলের বিষয় হলো, জাতীয় দল থেকে কখন অবসর নেবেন মেসি, সে সময়টা জানা। ৩৭ বছর বয়সী এই তারকা আর কত বছর খেলবেন আর্জেন্টিনার জার্সিতে, সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে জাতীয় দল থেকে অবসর নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি মেসি।

বুধবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষেও মেসিকে অবসর নিয়ে জিজ্ঞেস করা হয়। গণমাধ্যমে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মেসি।

অবসরের বিষয়ে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘আর্জেন্টিনা সমর্থকদের স্নেহ অনুভব করে এবং এখানে খেলতে পেরে খুব ভালো লাগছে। তারা যেভাবে আমার নামে চিৎকার করে তা আমাকে আবেগপ্রবণ করে তোলে। সবাই ভক্তদের সঙ্গে সৌহাদ্যতা উপভোগ করি এবং আমরা নিজেদের দেশের হয়ে খেলতে পছন্দ করি।’

মেসি বলেন, ‘ভবিষ্যত সম্পর্কে কোনও তারিখ বা সময়সীমা নির্ধারণ করিনি। আমি শুধু এসব (খেলা) উপভোগ করছি। আমি আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এবং সব কিছু মেনে নিচ্ছি। মানুষের কাছ থেকে ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি। কারণ আমি জানি, এগুলোতেই আমার ক্যারিয়ারের শেষ দিকের খেলা।’

‘এখানে উপস্থিত থাকা আনন্দের। এই মুহূর্তটির প্রশংসার। অল্প বয়সী সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমার নিজেকেও বাচ্চা মনে হয়। ছোট ছোট অবদান রাখার চেষ্টা করি। কারণ আমি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যতক্ষণ আমি সেই অনুভূতি ধরে রাখি এবং দলে অবদান রাখতে পারি, আমি এখানে (জাতীয় দল) উপভোগ করার পরিকল্পনা করছি’-যোগ করেন মেসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৫ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৭ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৭ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে