উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামালো উইন্ডিজ

ডেস্ক, রাজনীতি ডটকম

আগের তিন ম্যাচের প্রতিপক্ষকে ১০০-এর মধ্যে অলআউট করেছিল আফগানিস্তান। তিন ম্যাচেই তারা পেয়েছিল দাপুটে জয়।

আগের তিন ম্যাচের প্রতিপক্ষকে ১০০-এর মধ্যে অলআউট করেছিল আফগানিস্তান। তিন ম্যাচেই তারা পেয়েছিল দাপুটে জয়।আগের তিন ম্যাচের প্রতিপক্ষকে ১০০-এর মধ্যে অলআউট করেছিল আফগানিস্তান। তিন ম্যাচেই তারা পেয়েছিল দাপুটে জয়।

তবে উড়তে থাকা আফগানদের এবার মাটিতে নামিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বোলারদের তুলোধোনা করে বিশ্বকাপের সহ-আয়োজকরা তুললো আসরের সর্বোচ্চ দলীয় রান।

যে রানের নিচে চাপা পড়ে বিশাল ব্যবধানে হারলেন রশিদ খানরা।

সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে আজ গ্রুপ সি-এর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

দুই দলেরই সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এমন ম্যাচেই ৫ উইকেটে ২১৮ রান করল ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ দলীয় রান এবং এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। জবাবে ১৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ১১৪ রান করতে পারে আফগানরা। ফলে ১০৪ রানে ম্যাচ জিতে স্বাগতিকরা জানিয়ে দিল এবারের আসরের শিরোপার দাবিদার তারাও। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

যে আফগান বোলাররা আগের তিন ম্যাচে প্রতিপক্ষ দলের ব্যাটারদের দাঁড়াতেই দেননি, আজ তারা পাত্তাই পাননি ক্যারিবীয় ব্যাটারদের কাছে। বিশেষ করে নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন পুরান। ৫৩ বলে ৯৮ রান করে রানআউটের শিকার হয়ে ফেরার আগে তিনি হাঁকিয়েছেন ৮টি ছক্কা ও ৬টি চার। চার্লসের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩ রান। এছাড়া শাই হোপ ১৭ বলে ২৫ ও রভম্যান পাওয়েল ১৫ বলে ২৬ রান করেন।

বল হাতে আফগানিস্তানের বোলাররা আগের তিন ম্যাচে ছিলেন প্রায় আনপ্লেয়েবল। কিন্তু আজ দেদারসে রান বিলিয়েছেন তারা। নূর আহমেদ ও গুলবাদিন নায়িব ছাড়া বাকিরা রান খরচ করেছেন ওভারপিছু ১০-এর বেশি।

এরপর বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। আকিল হোসেনের করা প্রথম ওভারের তৃতীয় বলেই ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (০)। এরপর ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর লড়াইয়ে ফিরতে পারেনি আফগানিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার ইব্রাহীম জাদরান। বাকিদের মধ্যে বলার মতো রান পেয়েছেন কেবল আজমতউল্লাহ ওমরজাই (২৩)।

বল হাতে ৩ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাকয়। এছাড়া আকিল হসেন ও গুদাকেশ মতি ঝুলিতে পুরেছেন ২টি করে উইকেট। আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ পেয়েছেন ১টি করে উইকেট।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৩ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৫ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৫ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৬ ঘণ্টা আগে