চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

দুই মাসও বাকি নেই চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর। হাইব্রিড মডেলে হওয়া ৮ দলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও। যেখানে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এর এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে পাকিস্তানে।

গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

৬ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে