বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ডেস্ক, রাজনীতি ডটকম

শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টসও হতে দিল না। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) আর কোন আশা না দেখে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় পুরো মাঠে জমে ছিল পানি, ঝরছিল বৃষ্টি।

পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। এই গ্রুপে আগামী রবিবার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।

হতাশার আসরে পাকিস্তান ও বাংলাদেশ পেল একটি করে পয়েন্ট। এর আগে প্রতিকূল আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

১ ঘণ্টা আগে

২০৩৪ সালের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-যুবকদের ৪০ শতাংশই বর্তমানে বেকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০৩৪ সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।’

১ ঘণ্টা আগে

সম্পদের হিসাব দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

এ দিন সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাজতখানা থেকে তাকে পৌনে ১১টার দিকে এজলাসে তুলে আসামির কাঠগড়ায় রাখা হয়। পরে আদালত রায় ঘোষণা করেন।

১ ঘণ্টা আগে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে বঙ্গভবনে 'গার্ড অব অনার'

পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম।

২ ঘণ্টা আগে