টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরেকবার ভারতের কাছে হার বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার ভারতের কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে সুপার এইট থেকে বাংলাদেশের বিদায়ের মঞ্চটাও অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছে। অ্যান্টিগায় সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। ভারতের করা ১৯৬ রানের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা মিলে তুলতে পেরেছেন ১৪৬ রান।

টস জিতে অধিনায়ক শান্ত বলেছিলেন, এই পিচে ১৬০ থেকে ১৭০ রান আদর্শ। পিচ রিড করতেই বাংলাদেশের অধিনায়ক যে ভুল করেছেন তা টের পাওয়া গিয়েছে পাওয়ারপ্লেতেই। ৬ ওভারে তারা তুলল ৫৩ রান। ওই ৬ ওভারে বাংলাদেশের প্রাপ্তি সাকিব আল হাসানের উইকেট। যে উইকেট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৫০তম উইকেট। এমন কীর্তি নেই আর কারোরই।

নবম ওভারে তানজিম সাকিব জোড়া আঘাত হেনেছেন। ১৩তম ওভারে রিশাদ ফিরিয়েছেন রিশাভ পান্তকে। নিয়মিত উইকেটের পতনগুলো খুব একটা স্বস্তি দেয়নি টাইগার শিবিরকে। সুযোগ পেলেই তারা চড়াও হয়েছেন বাংলাদেশের ওপর। শেষ ৪ ওভারে ৬২ রান আর মাঝের ওভারে ৮১ রান নিশ্চিত করেছে ভারতের বিশাল সংগ্রহ।

বিপরীতে বাংলাদেশ রানতাড়ার কোনো পর্যায়েই নিজেদের রানের চাকা ঘোরাতে পারেনি সেই অর্থে। শুরুর ৬ ওভারে ভারতের ৫৩ রানের বিপরীতে বাংলাদেশ করেছে ৪২ রান। তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত এরপর আগ্রাসী ব্যাটিং না করে খেললেও পারফেক্ট ওয়ানডে মেজাজে। ব্যাটে-বলে পাল্লা দিয়ে রান করেছেন দুজনে। সেইসঙ্গে বেড়েছে রানরেটের চাপ। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৭ রান।

এরইমাঝে কুলদীপ যাদব শুরু করেন তার ঘূর্ণি। প্রথমে তানজিদ তামিমকে ফেরান দারুণ এক গুগলি বলে। এরপর ইনফর্ম তাওহীদ হৃদয় ফেরেন এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে। সাকিব আল হাসান এসেছিলেন। একটা চার এবং একটা ছক্কা ছিল বটে। কিন্তু ৬ বলে ১১ রান করে কুলদ্বীপের দিনের ৩য় শিকার হয়ে ফেরেন এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৪৬ রানে। সেমিফাইনালে যেতে হলে এখন বাংলাদেশের চাই শেষ ম্যাচে বড় ব্যবধানের জয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৭ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

৯ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৯ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১০ ঘণ্টা আগে