ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়ায় শিরোপা নির্ধারণী ওয়ানডেতে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সেই সুবাদে সহ-অধিনায়ক মিরাজের কাঁধেই নেতৃত্বের ভার ওঠেছে।
প্রথমবার লাল-সবুজ শিবিরকে নেতৃত্ব দিতে নেমেই মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওডিআই খেলতে নেমেছেন এই অলরাউন্ডার। সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ফরম্যাটে নিজের শততম ম্যাচ খেলছেন মিরাজ।
২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের ওয়ানডে অভিষেক হয়। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রান খরচায় ২ উইকেট নেন মিরাজ। অভিষেকের পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
৯৯ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিতে ২৩ দশমিক ৪০ গড় ও ৭৭ দশমিক ৪৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪ দশমিক ৮৩ গড় ও ৪ দশমিক ৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন ডান-হাতি এই ক্রিকেটার। মিরাজের আগে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৫ ম্যাচ), মাশরাফী বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ) ও রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।
১৮ ঘণ্টা আগে