এবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০: ৫৭

বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা দেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ক্রুটি পাওয়া গেছে।

চেন্নাইয়ের ল্যাব থেকে বিসিবি’কে দু’দিন আগে সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক কোন চিঠি এখনো বোর্ড পায়নি। যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে ২ ডিসেম্বর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর ইসিবি জানায়, বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাঁ-হাতি অলরাউন্ডার। সেখানে ফেল করায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে সাময়িক বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিসিবি জানায়, অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁ-হাতি এই স্পিনার। তবে বিসিবির অধীনে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বাধা ছিল না তার। এমনকি আন্তর্জাতিক ও অন্যান্য লিগে ব্যাটার হিসেবে খেলতেও বাধা নেই তার।

চেন্নাইয়ে দ্বিতীয় অ্যাকশন পরীক্ষায় ফেল করায় সাকিব এখন স্বীকৃত ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ধারায় বলা আছে, প্রথমবার বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ার পর দুই বছরের মধ্যে যদি দ্বিতীয়বার ক্রুটি ধরা পড়ে সেক্ষেত্রে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। এমনকি ওই এক বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না তিনি।

ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধারায় অন্যান্য শর্তও আছে। যেমন কোন বোলারের যদি নির্দিষ্ট কোন ডেলিভারির ক্ষেত্রে অ্যাকশন ক্রুটিপূর্ণ হয়, যেমন- দোসরা বোলিং। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারিই কেবল করতে পারবেন না ওই ক্রিকেটার। বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা ওই সিদ্ধান্ত নিতে তার বোলিং অ্যাকশন রিপোর্টের অপেক্ষায় ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৯ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৯ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১০ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১০ ঘণ্টা আগে