টেস্ট র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ, পাকিস্তানের লজ্জার ইতিহাস

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানকে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে ওঠা বাংলাদেশ সুখবর পেয়েছে টেস্টের দলীয় র‍্যাঙ্কিংয়েও। অবস্থান পাল্টায়নি বাংলাদেশের, আছে আগের মতোই নবম স্থানে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেনের দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬।

অন্যদিকে দুর্দশার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ধবলধোলাই হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলঙ্কা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)।

পাকিস্তানের সর্বশেষ রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র‍্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।

২০২১ সাল থেকেই দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এ সময়ে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। ছয়টিতে হারা দলটি ড্র করেছে চার ম্যাচে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

১ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট, ১টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১টি ইলেকট্রিক শর্ট দেয়ার যন্ত্র, ১ টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫

৩ ঘণ্টা আগে

আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধের পেছনের কল রেকর্ড ট্রাইব্যুনালে

আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

৪ ঘণ্টা আগে