ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপটা বেশ ভালো কাটছে বাংলাদেশের। তিন ম্যাচের দুটিতে জিতে সুপার এইট প্রায় নিশ্চিত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও জয়ের খুব কাছাকাছি ছিল দল। এখন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।
তারা এখন অবধি টুর্নামেন্টে কোনো জয় পায়নি। কখনও হারাতে পারেনি টেস্ট খেলুড়ে দেশকেও। এমন ম্যাচের আগেও প্রতিপক্ষের জন্য সমীহই ছিল বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তানজিম হাসান সাকিবের কণ্ঠে। নেপালকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলছেন তিনি।
সংবাদ সম্মেলনে তানজিম বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা। কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে দেখার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করবো। ’
‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি। এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করবো উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। এদিকেই মনোযোগ থাকবে। ’
নেপাল সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করেছে। শেষ অবধি তারা ম্যাচ হেরেছে স্রেফ ১ রানে। ওই ম্যাচে দলটির স্পিনাররা বেশ ভালো করেছেন। ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ শামসি। বাংলাদেশও খেলবে একই মাঠে। স্পিনাররাই কি ব্যবধান গড়ে দেবেন?
তানজিম বলেন, ‘উইকেটে কিছু ঘাস আছে, একটু শক্ত মনে হলো। একই উইকেটে খেলা হলে বলতে পারতাম ব্যাটল অব স্পিন, কিন্তু আমরা খেলছি ফ্রেশ উইকেটে। স্বাভাবিক আচরণই আশা করব যতক্ষণ না প্রথম বল হচ্ছে। প্রথম বল দেখে হয়ত উইকেট বুঝতে পারব। তার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, ইতিবাচক থাকছি। ’

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৪ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৬ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৬ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১৭ ঘণ্টা আগে