টি-টোয়েন্টির নেতৃত্বে আসছেন কে?

ডেস্ক, রাজনীতি ডটকম

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। ফলে নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম।

তিন ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত।

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি শান্ত। তবে টি-টোয়েন্টির জন্য দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক খুঁজছে বিসিবি। এ বিষয়ে আজ (শনিবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে, যারা এখনও দলে রয়েছে। তাদের মধ্য থেকেই কাউকে অধিনায়কত্ব দেওয়ার চেষ্টা করব।’

বিসিবি সভাপতির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, লিটন দাসই হতে পারেন নতুন অধিনায়ক। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর টি-টোয়েন্টির নেতৃত্বে এসেছিলেন শান্ত। তবে তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে দারুণভাবে সামলেছেন লিটন। তার নেতৃত্বগুণের প্রশংসাও হয়েছিল। ফলে বিসিবির নতুন পরিকল্পনায় তার নামই সবার আগে আসছে।

বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল? ফারুক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে, ভালো কিছু করার। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা অনুসারে তারা কাজ করবে। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

৬ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৬ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৮ ঘণ্টা আগে