অস্ট্রেলিয়ার তোপে ১৫০ রানেই অলআউট ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

পার্থ টেস্টের প্রথম দিনে দুই সেশনেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ১৫০ রানেই অলআউট জাসপ্রিত বুমরাহর দল। অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে মাত্র ৪৯. ৪ ওভার ব্যাট করতে পেরেছে ভারত। ৪৯.৪ ওভার খেলে অবশেষে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার চার পেসার মিলেই ভারতকে কোণঠাসা করে দিয়েছেন। জশ হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট।

তাই পার্থ টেস্টের প্রথম দিনে দুই সেশনেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। এর মধ্যে ১৫০ রানেই অলআউট হয়েছে জাসপ্রিত বুমরাহর দল।

অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিশাভ পান্তের ব্যাট থেকে।

সপ্তম উইকেটে নিতিশ আর রেড্ডি ৪৮ রানের জুটি না গড়লে আরও বড় বিপদে পড়তে পারতো ভারত। টপঅর্ডার ব্যাটাররা যে একদমই সুবিধা করতে পারেননি।

যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল ফেরেন শূন্য হাতে। বিরাট কোহলিও (৫) আরও একবার ব্যর্থ। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি (২৬)।

৪ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ভারত ২৪.৪ ওভারে বাকি ৬ উইকেটে যোগ করে আর ৯৯ রান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৫ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

৬ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

৬ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরাল রাবি প্রশাসন

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।

৭ ঘণ্টা আগে