চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন পোথাস

ডেস্ক, রাজনীতি ডটকম

চন্ডিকা হাথুরুসিংহে ছাঁটাই হলেও টিকে যান তার সহকারী হিসেবে কাজ করা নিক পোথাস। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির এক মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই কোচ।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবে যোগ দেন পোথাস। চুক্তি হয়েছিল দুই বছরের। কিন্তু তা পূর্ণ করার আগেই পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন তিনি।

ইনস্টাগ্রাম বার্তায় পোথাস লিখেন, ‘সব ভালো জিনিসের মতো এটাও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে। ’

‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব। ’

প্রায় এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস।

শ্রীলঙ্কা (২০১৭-১৮) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৮-১৯) হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার।

এদিকে, সম্প্রতি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ডিসেম্বরে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: জেলা ছাত্রদলের ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হও

৭ ঘণ্টা আগে

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনে আগস্টে বিশেষ সংসদ অধিবেশন, জানালেন আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ

৮ ঘণ্টা আগে