বিপিএলে ‘চমৎকার আইডিয়া’ প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিতর্ক আর অসংলগ্নতার ছড়াছড়ি। বিতর্ক যেন বিপিএলের আরেক নাম। ফারুক আহমেদের বোর্ডে নতুন কিছু প্রত্যাশা করা হচ্ছে। বিসিবির নতুন সভাপতি জানিয়েছেন, বিপিএলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার বেলা ১১টার দিকে বিসিবি কার্যালয়ে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। শুরুতে ফারুক জানিয়েছেন, প্রধান উপদেষ্টার আইডিয়ার কথা, ‘বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তার সঙ্গে বোর্ড থেকে... যারা কাজ করে... বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে।’

প্রধান উপদেষ্টার পরামর্শগুলোর প্রেজেন্টেশন দেখতে মূলত আজ রবিবার বিসিবি কার্যালয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত কিছু প্রবেশ করানো যায়। তবে এটাও বলবো, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করতে।’

বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রধান উপদেষ্টার পরামর্শগুলো বিপিএল-ইনপুট আকারে দিতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ। ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি-ই এখানে বড় অংশটা রাখবে। আমার মনে হয়েছিল, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে, সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। এ রকম একটা টুর্নামেন্টে তার সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে, তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১০ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১১ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১২ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে