ডেস্ক, রাজনীতি ডটকম

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দেন দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
ঢাকা মেট্রোর পক্ষে মাত্র দুইজন ব্যাটার পান দুই অঙ্কের দেখা। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি করেন ১৩ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ।
৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রংপুর তোলে ১৪ রান। ৬ বলে ২ রান করে ফেরেন আবদুল্লাহ আল মামুন। নাইম ইসলামও সাজঘরে ফেরেন কোনো রান না করেই। দলীয় ১৮ রানে ফেরেন রিজওয়ান। এরপর অধিনায়ক আকবর আলীও রানআউট হয়ে ফিরলে খানিক অস্বস্তি ভর করেছিল রংপুরের ড্রেসিংরুমে।
এরপর আরিফুল হক খেললেন ১৪ রানের ইনিংস। তার ব্যাটে খানিক চাপমুক্ত হয় দল। এরপর মোহাম্মদ এনামুল বাকি কাজ সারেন তানভির হায়দারকে নিয়ে। এতেই ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
৭ ঘণ্টা আগে
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে