ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে জস বাটলাররা। রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। তাতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে ইংলিশরা। অক্ষর ও কুলদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।

সবশেষ ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে ফাইনাল খেলেছিল তারা। যদিও সেবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে শিরোপা ঘরে তোলা হয়নি। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি তাদের ধরা ছোঁয়ায় বাইরে। ২৯ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে তাদের ১৭ বছরের অপেক্ষা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।

৮ ঘণ্টা আগে

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

৯ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

৯ ঘণ্টা আগে

দেশের ২৮ জেলায় চালু হলো ডিজিটাল ‘ই-বেইল বন্ড’, কমবে ভোগান্তি

৯ ঘণ্টা আগে