টি-টোয়েন্টি বিশ্বকাপ

হোপ ঝড়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে টিকে থাকল উইন্ডিজ

ডেস্ক, রাজনীতি ডটকম

গ্রুপপর্বে টানা চার জয়ের পর সুপার এইটের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিক উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে বড় পুঁজি গড়েও হেরে যায় রভম্যান পাওয়েলের দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না ক্যারিবীয়দের সামনে। এমন সমীকরণে শাই হোপ-পুরানদের ব্যাটে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে আশা টিকে থাকল তাদের।

এদিকে, গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে চমকে দেখানো যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠে ইতিহাসও গড়েছিল। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকরা শেষ আটের লড়াইয়ে এসে দাঁড়াতেই পারছে না তারা। প্রথমে দক্ষিণ আফ্রিকা, আর এবার তাদের পার্থক্যটা বুঝিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নিজেও সুপার এইট পর্ব শুরু করেছিল ইংল্যান্ডের কাছে হেরে। তবে সেখান থেকে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ালো। তাদের সামনে পাত্তাই পেল না যুক্তরাষ্ট্র। নিকোলাস পুরানের ছক্কার নতুন রেকর্ড গড়ার ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারালো ক্যারিবীয়রা।

বারবাডোজের কিংসটাউনে আজ আগে ব্যাট করে ১২৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। দলটির কোনো ব্যাটার ৩০-এর কোটা পেরোতে পারেননি। সর্বোচ্চ ১৬ বলে ২৯ রান করেছেন ওপেনার আন্দ্রিস গোউস। এছাড়া নিতিশ কুমার ২০ ও মিলিন্দ কুমার ১৯ রান করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ। এছাড়া আলজারি জোসেফ ২টি ও গুদাকেশ মোতি নিয়েছেন ১ উইকেট।

জবাবে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জনসন চার্লসের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। এরপর বাকি পথ সহজেই পাড়ি দেন হোপ এবং পুরান। এর মধ্যে হোপ মাত্র ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে তিনি হাঁকিয়েছেন ৮টি ছক্কা ও ৪টি চার।

অন্যদিকে ১২ বলে অপরাজিত ২৭ রান করার পথে ৩টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা (১৭টি) মারার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি তার স্বদেশী সাবেক ব্যাটার ক্রিস গেইলের দখলে ছিল। 'ইউনিভার্স বস' খ্যাত গেইল ২০১২ বিশ্বকাপে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।

হোপ ও পুরানের তাণ্ডবে ৫৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০-এর বেশি রানের লক্ষ্য তাড়ায় এর চেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নজির আছে আর একটিই। ২০০৭ সালে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৮ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১০ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১১ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১১ ঘণ্টা আগে