প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
খসড়া আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন— এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত ও
১৮ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও
১৯ ঘণ্টা আগে