ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। তাদের ওপর ভর করেই গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে পৌঁছায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ওই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা। ফলে সুপার এইট থেকে বিদায় নিয়ে আজ শুক্রবার দেশে ফিরেছেন টাইগাররা। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন ক্রিকেটাররা।
এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, 'এই ব্যর্থতার বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। যদিও ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’
তবে অভিজ্ঞ দুই ক্রিকেটারের (সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ) পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে তাসকিন বলেন, 'দুজন সিনিয়রের ছন্দে না থাকা আমাদের দলে অবশ্যই প্রভাব পড়েছে।'
শুধু সাকিব আর মাহমুদুল্লাহ নন, এবারের বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার, মিডল অর্ডারও ধারাবিকতা ধরে রাখতে পারেনি।
এই সমস্যা শুধু বিশ্বকাপেই যে দেখা গেছে তা নয়। বিশ্বকাপের বেশ আগে থেকেই রানের মধ্যে নেই লিটন দাস, নাজমুল হোসেনরা।
তাসকিন নিজেও দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটারদের এত বাজে অবস্থা দেখেননি, 'আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে।'
এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুজন বোলার ছিলেন দুর্দান্ত। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ছিলেন সেরা পাঁচ উইকেট সংগ্রাহকের তালিকাতেও। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রিশাদ এখনও আছেন চার নম্বরে। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তানজিম।
এ নিয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। ’
‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই। ’

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।
৮ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর
৯ ঘণ্টা আগে
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে