পাপনসহ বিসিবির ১১ পরিচালক পদ হারালেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিসিবির ১৫তম বোর্ড সভায় পাপনসহ বাতিল করা হয়েছে ১১ জনের পরিচালক পদ। বিসিবির সদস্য পদ হারানো পরিচালকদের মধ্যে আছে সর্বশেষ সভাপতি নাজমুল হাসান পাপনও। এই ১১ জন ছাড়াও আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

আড়ালে থাকা পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত আসছিল না এতদিন। তবে বুধবার বিসিবির বোর্ড সভায় তিনজন পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টানা তিন বা তার চেয়ে বেশি সভায় অনুপুস্থিত থাকায় পদ গেছে ১১ জনের।

সাবেক বোর্ড সভাপতি এতদিন প্রধান হিসেবে না থাকলেও পরিচালক ছিলেন। পদ হারানো বাকি ১০ জন হলেন—আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও বোর্ড সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিনটি বড় ভেন্যুতে আধুনিক জিম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবারের বোর্ড সভায়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে সভাপতি করে একটি কমিটিও করে দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের ‘না’

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬ ঘণ্টা আগে

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৯ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

১০ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

১০ ঘণ্টা আগে