থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ানে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত

ডেস্ক, রাজনীতি ডটকম

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ইরানের তেহরানে শুক্রবার (৭ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে। সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

কাবাডিতে সেমিফাইনালে হারলেও দুই বিজিত দল ব্রোঞ্জ পায়। ফলে স্বাগতিক ইরানের কাছে হারলেও ব্রোঞ্জ বাংলাদেশের জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ইরান-বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

সব ম্যাচ জিতে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফেভারিট ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। অপেক্ষা ছিল রানার্স-আপ দলের। বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দলই ভারতের কাছে হেরেছে। আবার মালয়েশিয়াকে হারিয়েছে দুই দলই। তাই গ্রুপে বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দলের পয়েন্ট ছিল সমান। এর ফলে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল।‌ ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।

'এ' গ্রুপে চার দল হলেও 'বি' গ্রুপে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বড় ব্যবধানে ইরান হারিয়েছে নেপালকে। ৪৭-১৪ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইরান। আর তাই সেমিফাইনালে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইরান পেয়েছে 'এ' গ্রুপ রানার্স-আপ বাংলাদেশকে। আর অন্য সেমিফাইনালে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে 'বি' গ্রুপ রানার্স-আপ নেপালের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

৬ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

৭ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৭ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে