মাহমুদ উল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন শান্ত

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময় টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশি অলরাউন্ডারের পথেই হাঁটতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। আজ সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ব্যাটারের অবসরের ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিই মাহমুদ উল্লাহর ক্যারিয়ারের শেষ সিরিজ হতে পারে এমনটি জানিয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি অধিনায়ক বলেছেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। আমি খুব একটা পরিষ্কার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে যোগাযোগ হবে।’

শান্ত অবসরের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনো কোনো কিছু জানাননি টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদ উল্লাহ। এ দিকে সাম্প্রতিক পারফরম্যান্সও মাহমুদ উল্লাহর পক্ষে কথা বলছে না। সর্বশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। পারফরম্যান্স ভালো না হওয়ার পরও শামীম হোসেন পাটোয়ারিকে দলে না নিয়ে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে কেন নেওয়া হয়েছে এই প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

৩ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

৪ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৭ ঘণ্টা আগে