ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছিলেন জাকির হাসান। রান তুলছিলেন এই ওপেনার। তবে ইনিংসটাকে লম্বা করতে পারলেন না তিনি। মির হামজার বলে ৩৯ বলে ৪০ রানে থাকা জাকিরের স্টাম্প ভাঙে। সকালের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট খরচায় ৫৮ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪৩ রান জমা করার পর শুরু হয় বৃষ্টি। যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা।
তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারে ভর করে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন ফিফটির পথে। তবে হঠাৎই মির হামজার বলে থামতে হয় তাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”
১ ঘণ্টা আগে
রোববার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
২ ঘণ্টা আগে
বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত ভারতের নিরাপত্তা বেষ্টনীর গেট দিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।
৩ ঘণ্টা আগে