বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৩১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। আগামী ৩ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। কিন্তু গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়। নিরাপত্তা শঙ্কায় এই আসর আরব আমিরাতে স্থানান্তর করে আইসিসি। আমিরাতে হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে বাংলাদেশের নামই। যে কারণে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের আসর।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বি-গ্রুপে বাংলাদেশের মেয়েদের অন্য প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার খোলস থেকে বের হতে চায় জ্যোতিরা। গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৫ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৫ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে