বাংলাদেশের সেমির আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। ছবি: ক্রিকবাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের ১৪৮ রান তাড়ায় নেমে দলীয় ১৬ রানেই অস্ট্রেলিয়া দুই উইকেট হারালে মাঠে নামেন ম্যাক্সওয়েল। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থের যাওয়া-আসাতেও একাই ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিআক্রমণ চালাতে থাকলেন ম্যাক্সওয়েল।

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেননি অস্ট্রেলিয়ান মারকুটে এ ব্যাটসম্যান। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমের পথ ধরেছেন। অস্ট্রেলিয়াও ম্যাচটা হেরেছে ২১ রানে। একইসঙ্গে সেমি ফাইনালে ওঠার ক্ষীণ আশা আবারও জেগে উঠেছে বাংলাদেশের সামনে।

সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন নাজমুল হাসান শান্তরা। সে ম্যাচ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে, অন্যদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে হেরে গেলে সেমিতে যাওয়ার রান রেটের জটিল সমীকরণে শেষ চারে যাওয়ার আশা একটু হলেও জেগে থাকবে বাংলাদেশের।

আজ সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় আফগানিস্তান। হ্যাজলউড-অ্যাগার-কামিন্সদের সামলে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন রহমানউল্লাহ গুরবাজ (৬০) ও ইব্রাহিম জাদরান (৫১)। দুই ওপেনারের পর কেউ অবশ্য সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ দিকে করিম জানাতের ১৩ ও মোহাম্মদ নবীর ৪ বলে ১০ রানের কল্যাণে ১৪৮ রানের সংগ্রহ পায় আফগানরা।

আফগান ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার। আফগানিস্তানের ১৪৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই নাভিন উল হকের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। তিনে নামা মিচেল মার্শও (১২) আউট হয়েছেন ইনিংসের তৃতীয় ওভারেই। ১৬ রানে দুই উইকেট নেই অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়ালেও অন্যপ্রান্তে চলতে থাকে সতীর্থদের যাওয়া আসার মিছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৭ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

৯ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৯ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১০ ঘণ্টা আগে