যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠেছে এখন। কানপুর টেস্টের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।

তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়, তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কি না তা নিয়েই যত সংশয়। এ দোটানার মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কি না সেটি এখন বড় প্রশ্ন।

মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়।

তবে এবার তিনি আদৌ ফিরবেন কি না, এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সবমিলিয়ে অনেকে কানপুরেই সাকিবের শেষ দেখছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

৬ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

৬ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৯ ঘণ্টা আগে