নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক, রাজনীতি ডটকম

শুরুর ধাক্কা সামলে শেরফানে রাদারফোর্ডের শেষদিকের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে দেড়শ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়ায় নেমে কেবল লড়তে পারেন গ্লেন ফিলিপস।

শেষদিকে মিচেল স্যান্টনার অবশ্য ছড়াও হন, তবে তার ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফলে জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করে স্বাগতিকরা।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আজ নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

তিন ম্যাচের তিনটিটেই দাপুটে জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে একই পথে আছে আফগানিস্তান। তিন ম্যাচে ১ জয়ে দুই পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। ২ ম্যাচের দুটিতেই হার নিয়ে চারে পাপুয়া নিউগিনি। আর একই অবস্থা নিয়ে সবার শেষে নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বিবর্ণ। নিজেদের মাঠেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। স্রেফ ৩০ রানে তাদের ৫ উইকেট নিয়ে নেন কিউই বোলাররা। শুরুটা হয় জনসন চার্লসকে দিয়ে। প্রথম ওভারের শেষ বলে বোল্টের বলে বোল্ড হন তিনি। তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও ১৭ বলে উইকেট হারান নিকোলাস পুরান। এরপর একে একে বিদায় নেন রসটন চেজ, রভম্যান পাওয়েল ও ব্র্যান্ডন কিং।

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন শেরফানে রাদারফোর্ড ও আকিল হোসাইন। তবে ১৫ রানে আকিল বিদায় নিলে ভাঙে ২৮ রানের জুটিটি। আটে নেমে আন্দ্রে রাসেল ১৪ রান করে বিদায় নেন। বেশিক্ষণ টিকতে পারেননি রোমারিও ‍শেফার্ডও। ১৩ রান করে তিনি ফার্গুসনের এলবিডব্লিউয়ের শিকার হন।

ব্যাট হাতে বাকিদের ব্যর্থতার দিনে শেষ পর্যন্ত একাই লড়ে যান রাদারফোর্ড। ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়ে তিন চার-ছক্কার বৃষ্টি ঝরাতে থাকেন। ১১২ রানে ৯ উইকেট হারানো ক্যারিবিয়দের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি। ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ২ চার ও ৬ ছক্কায়।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। ২১ রান খরচায় দুটি উইকেট পান টিম সাউথি। সমান উইকেট নেন ফার্গুসনও। একটি করে উইকেট পান জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

রান তাড়ায় নেমে শুরুতেই ডেভন কনওয়েকে (৫) রানে হারা নিউজিল্যান্ড। আরেক ওপেনার ফিন অ্যালেনও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ২৬ রান করে তিনি জোসেপের বল তুলে দেন রাসেলের হাতে। ব্যর্থ ছিলেন কেইন উইলিয়ামসনও। স্রেফ ১ রান আসে তার ব্যাট থেকে। রাচিন রবীন্দ্র ১০ ও ড্যারিয়েল মিচেল ১২ রানে বিদায়ের পর হাল ধরেন গ্লেন ফিলিপস।

তবে সেই লড়াই স্থায়ী হলো না শেষ পর্যন্ত। ৩৩ বলে ৪০ রান করে জোসেপের বল তিনি উড়িয়ে মারেন। লং অনে থাকা পাওয়েল সহজেই সেটি তালুবন্দি করেন। পরের বলেই সাউদিকে ফেরান জোসেপ। শেষদিকে মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও হারতে হয় কিউইদের। এ নিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জোসেপ। ৩টি শিকার ধরেন গুদাকেশ মোটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১৮ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

২০ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

২০ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে