আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

ক্রীড় ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট থেকে দল বিদায় নেওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে ও রান রেট ভালো থাকলে সেমিফাইনালে খেলতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে সেমির টিকিট পায় আফগানরা।

সেন্ট লুসিয়াতে সুপার ইট পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ২৪ রানে হারের পরই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া।

৩৭ বছর বয়সী ওয়ার্নার অবশ্য যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। তবে তার বিদায়টা যে এভাবে হবে, সেটি হয়তো ভাবেননি তিনি।

সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো ওয়ার্নারের। ম্যাচে ৬ বলে ৬ রান করেন তিনি।

২০০৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যান ওয়ার্নার।

তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়ের তকমা নিয়েই বিদায় নিয়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিন হাজার ২৭৭ রান করেছেন ওয়ার্নার।

এ বছরের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ১১২ টেস্টে ৮৭৮৬ রান এবং ১৬১ ওয়ানডেতে ৬৮৩২ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

সম্প্রতি ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, ‘সম্ভবত আমাদের তিন ফরম্যাটের সেরা খেলোয়াড় ওয়ার্নার। তার না থাকাটা ক্ষতি হবে দলের।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৪ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

৬ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৬ ঘণ্টা আগে