টেস্টে ৯ হাজারি ক্লাবে কোহলি

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বিদায় নেন শূন্য রানে। কিন্তু দ্বিতীয় ইনিংস ফিফটিতে রাঙালেন বিরাট কোহলি।

সঙ্গে পৌঁছালেন মাইলফলকে। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ৯ হাজার টেস্ট রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান যখন পূর্ণ করেন তখন এই মাইলফলকে পৌঁছান কোহলি। দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৯ হাজার রানের যাত্রায় কোহলি খেলেন ১১৬ ম্যাচের ১৯৭ ইনিংস। এই তালিকায় সবার ওপরে থাকা শচিন টেন্ডুলকারের রান সংখ্যা ১৫ হাজার ৯২১। দুইয়ে থাকা রাহুল দ্রাবিড় সংগ্রহ করেন ১৩ হাজার ২৮৮ রান। ১০ হাজার ১২২ রান নিয়ে তালিকার তিনে আছেন সুনীল গাভাস্কার।

দ্বিতীয় ইনিংসে কোহলি ৭০ বলে ফিফটির দেখা পান। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। সরফরাজ খানের সঙ্গে গড়েন ১৩৬ রানের জুটি। কিন্তু শেষদিকে এসে গ্লেন ফিলিপসের শিকার হন। স্টাম্পের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০২ বলে ৭০ রান করে ফেরেন সাজঘরে।

ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২৩১ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪০২ রানের জবাবে নেমে তারা এখনও পিছিয়ে আছে ১২৫ রানে। ৭৮ বলে ৭০ রানের ইনিংসে অপরাজিত আছেন সরফরাজ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের-সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

৬ ঘণ্টা আগে