সেঞ্চুরিয়ান নিসাঙ্কার পর ফিরলেন ধনাঞ্জয়াও

ডেস্ক, রাজনীতি ডটকম

শ্রীলংকা বড় রানের পাহাড়ে চাপা দেওয়ার চোখরাঙানিই দিচ্ছিল বাংলাদেশকে। তবে সাতসকালে তাইজুল ইসলাম সে শঙ্কায় বাধ সাধলেন। পরপর দুই ওভারে তুলে নিলেন দুই মহামূল্য উইকেট। আর তাতেই বাংলাদেশ দেখছে ম্যাচে ফেরার আশা।

১৫০ এর অপেক্ষায় থেকে দ্বিতীয় দিন শেষ করা পাথুম নিসাঙ্কা দিনের শুরুতেই মাইলফলকের দেখা পেয়ে গেছেন। তবে তিনি এরপর আর বেশি দূর এগোতে পারেননি। তাইজুল ইসলামের বলে তিনি ফিরে গেছেন সাজঘরে।

বল দিনের শুরু থেকেই বেশ এদিক ওদিক হচ্ছিল। সেটাই কাল হলো নিসাঙ্কার। তাইজুলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। তবে ফুলার লেন্থে পড়ে বলটা বাঁক নিয়ে বেরিয়ে গেল, তা দেখেই শটটা খেলার সিদ্ধান্ত বাদ দেন নিসাঙ্কা। যদিও রিফ্লেক্সের কারণে ব্যাটটা ঠিকই চলল, বলটা তার ব্যাটে লেগে চলে গেল শর্ট কভারে থাকা এনামুল হক বিজয়ের হাতে। ৩০৫ রানে তৃতীয় উইকেট খোয়ায় শ্রীলংকা। নিসাঙ্কা ফেরেন ১৫৮ রান করে।

এরপর লংকানরা চতুর্থ উইকেটও খুইয়েছে খুব দ্রুতই। সেই তাইজুলই এলেন দৃশ্যপটে। আঘাত করলেন পরের ওভারেই। তাইজুলের করা আর্ম বলটা ফুলার লেন্থে পড়ে কোণাকুণি ভেতরে ঢুকছিল। ধনাঞ্জয়া ডি সিলভা স্পিনের জন্য খেলেছিলেন, ফলে বলটা সোজা গিয়ে তার ব্যাট এড়িয়ে আঘাত হানে প্যাডে।

রিভিউ নিয়েছিলেন। তবে সেখানে দেখা যায় বলটা তার ব্যাটে লাগেনি আদৌ। পিচিং, ইমপ্যাক্ট ও হিটিং তিনটি জায়গাতেই জ্বলে ওঠে লাল বাতি। ফলে রিভিউটাও হারায় স্বাগতিকরা। ৩১৩ রানে দলটা হারায় ৪ উইকেট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১২ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৪ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৬ ঘণ্টা আগে