প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো দেশের মাটিতে খেলার জন্য ঢাকা পৌঁছালেন হামজা চৌধুরী। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ (সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের 'সি' গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তার আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ভুটানের বিপক্ষে। তবে হামজা কোন ম্যাচে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে ম্যাচ ফিট করার পরিকল্পনা রয়েছে। তবে ভুটান ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই পয়েন্ট সমান ১। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

এই লক্ষ্য সামনে রেখে চলছে দলের ঘাম ঝরানো প্রস্তুতি। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দুই দিন অনুশীলন সম্পন্ন করেছে দল, রোববার ছিল দ্বিতীয় দিনের সেশন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেশন অনুষ্ঠিত হচ্ছে একই ভেন্যুতে।

এদিকে ইতোমধ্যে প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার আসছেন কানাডাপ্রবাসী শমিত সোমও। ২৬ সদস্যের প্রাথমিক দলে এই তিন বিদেশফেরত ফুটবলারের দিকে রয়েছে বিশেষ নজর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে