ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর জমজমাট করার জন্য সর্বোচ্চ চেষ্টার ঘোষণা দিয়েছে বিসিবি। ইতোমধ্যেই টুর্নামেন্ট শুরুর আগেই তিন কনসার্টের আয়োজন করা হয়েছে। তবে টুর্নামেন্টের মূল আয়োজন, খেলার শুরুটা হলো বেশ খারাপভাবেই।
বিপিএল শুরুর একদিন পূর্বেই টিকিট বিক্রি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। কারণ টুর্নামেন্ট শুরুর দুইদিন পূর্বেও টিকিট নিয়ে স্পষ্ট কোন বার্তা ছিল না। ফলে গতকাল অনেক সমর্থক সকাল থেকে অপেক্ষা করেও টিকিট পায়নি। পরে জানানো হয় বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট মিলবে, সেটাও শুধু একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ থেকে।
এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায়ও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে। আর আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।
এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্টরা বলছেন, বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৮ ঘণ্টা আগে