৯০০ গোলের রেকর্ড করে যা বললেন রোনালদো

ডেস্ক, রাজনীতি ডটকম

সময়ের সেরা তারকাদের তালিকায় উপরের দিকেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি। ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে তিনি বলেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়ই না, রেকর্ড আমার পেছনে ছোটে।’

লিসবনে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া বিপক্ষে ৮৯৯ গোল নিয়ে খেলতে নেমেছিলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া গোলে অনন্য কীর্তিটি গড়েন রোনালদো।

৩৪তম মিনিটে দূর থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন রোনালদো। বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন নয়শ গোলের কীর্তি।

জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো, জালের দেখা পেলেন ইউরো শেষের ঠিক পরের ম্যাচেই। কিন্তু, মহাদেশ সেরার লড়াইয়ের এবারের আসর তার জন্য ছিল চরম হতাশার, পাঁচ ম্যাচে একবারও যে জালের দেখা পাননি তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে এই গোলগুলো করেছেন রোনালদো জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি। বাকি ৭৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে। এর মধ্যে স্পোর্টিংয়ের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১ টি ও আল নাস্‌রের হয়ে করেছেন ৬৮ গোল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই সেশনজট থাকবে না: উপাচার্য

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১৪ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৮ ঘণ্টা আগে