যুক্তরাষ্ট্রের লিগে অধিনায়ক সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি।আলোচনা-সমালোচনার মাঝেই ভারতের বিপক্ষে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছেন এই ক্রিকেটার। এবার দেশটির ক্রিকেট লিগে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েভসকে নেতৃত্ব দিবেন তিনি।

সাকিবের দলে খেলবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বাংলাদেশী অলরাউন্ডারের দলে আছেন অ্যাডাম রসিঙ্গটন, টাইমাল মিলস, রুম্মান রাইস, টিম ডেভিড, জো বার্নস, জর্জ মুনসে, স্টিফেন এসকিনাজি, টড অ্যাসল, ওয়াকাস সালিম, পঙ্কজ কাম্পলি, ঋষি রমেশ ও মাজিদ জুবাইর।

আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লস অ্যাঞ্জেলস। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্ক লায়ন্সের মুখোমুখি হবে তারা। ৬ অক্টোবর একই সময়ে সাকিবের দল মাঠে নামবে টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় ৬টায় সাকিবদের প্রতিপক্ষ আটলান্টা কিংস।

এই টুর্নামেন্টে খেলার কথা ছিল তামিম ইকবালেরও। তবে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের কাজ করায় তামিমকে পাচ্ছে না টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। তামিমের দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৬ ঘণ্টা আগে

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৯ ঘণ্টা আগে