ঈদের দিনে ফিলিস্তিনিদের স্মরণ করলেন হামজা

ক্রীড়া ডেস্ক

দেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। তাই ঈদে লাল-সবুজের সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ঈদের দিনে স্মরণ করলেন ইসরাইলের নিপীড়নের শিকার ফিলিস্তিনিদের।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। একটি ছবিতে তাকে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে দেখা যায়। আরেকটিতে বেশ খোশমেজাজে দেখা গেছে তাকে। 

অপরটিতে তার হাতে একটি রিস্টব্যান্ড পরা, যেখানে কাল ফিতায় বাঁধা লকেট আকারের ছোট ফিলিস্তিনের জাতীয় পতাকা। হাতের নিচে কেফিয়াহ নামে সাদা কালো একটি স্কার্ফ। এই ছবি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। 

এর আগে স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রশংসিত হন তিনি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ জেতার পর তখনকার লিস্টার সিটির হামজা পতাকা গায়ে জড়িয়ে হেঁটে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদ জানান। এবার রিস্টব্যান্ড হাতে পরে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানালেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকস্মিক হামলা চালায় ইসরায়েল, তারপর থেকে এ পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশ শিশু ও নারী

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে: আইনমন্ত্রী

বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।

২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

৪ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

৪ ঘণ্টা আগে

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

১৬ ঘণ্টা আগে