বৃষ্টির কারণে কানপুর টেস্টে টসে বিলম্ব

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। প্রস্তুতি হিসেবে ঢেকে রাখা হয়েছিল পুরো মাঠ। তবে কভারে পিচ বাঁচলেও পুরো মাঠের বৃষ্টিস্নান ঠেকানো যায়নি। যে কারণে আউটফিল্ড এখনও ভেজা। যার ফলে টসে বিলম্ব হচ্ছে, একই সঙ্গে খেলা শুরুর সময়ও পিছিয়ে গেছে।

স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মাঠ খেলার উপযুক্ত না থাকায় তা সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।

আপাতত স্টেডিয়াম এলাকায় বৃষ্টি নেই। তবে আকাশে প্রচুর মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছে। সবমিলিয়ে খেলা শুরুর সময় নির্ভর করছে প্রকৃতির ওপর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৪ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৪ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে