পিএসজির কোচ হিসেবেই থাকছেন এনরিকে

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেবার পরও আগামী মৌসুমে পিএসজির ম্যানেজার হিসেবে বহাল থাকছেন লুইস এনরিকে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ে কোচকে পদ থেকে অব্যহতি দেবার অতীত ইতিহাস পিএসজির রয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে এনরিকের কাজে ক্লাব কর্তৃপক্ষ খুশী এবং তার উপরই ভবিষ্যতেও আস্থা রাখতে চায়।

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে পিএসজিতে এসেছিলেন। দ্রুতই তার সাথে চুক্তি নবয়ানের বিষয়ে ক্লাব আলোচনা শুরু করবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এবারের মৌসুমে প্যারিসের সমর্থকদের কাছেও জনপ্রিয় ছিলেন এনরিকে। এমনকি কিছু পাগল সমর্থক প্রতি ম্যাচেই তার সমর্থনে সারাক্ষন চিৎকার করে উৎসাহ যুগিয়েছে।

আগামীবার অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এগিয়ে যাওয়াটা একটু কঠিনই হবে। দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমবাপ্পে বিহীন পিএসজিকে এনরিকে কতটুকু এগিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

এনরিকে অবশ্য কখনই তারকা খেলোয়াড়দের পিএসজি ছাড়ার ব্যপারে কোন বাঁধা দেননি। গত গ্রীষ্মে পার্ক ডি প্রিন্সেস ছেড়ে চলে গেছেন নেইমার, মার্কো ভেরাত্তি। এতে এনরিকের কোন আপত্তি ছিলনা। তার পরিবর্তে দলের স্পিরিট ও ঐতিহ্য ধরে রাখতে তিনি সবসময়ই চেষ্টা করে গেছেন।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও পিএসজির সামনে এখনো ফেঞ্চ কাপ জয়ের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই লিগ ওয়ানের শিরোপা জয় করা পিএসজি আগামী ২৫ মে লিঁওর বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হবে। এছাড়া এনরিকের অধীনে আগেই নিশ্চিত হয়েছে ফেঞ্চ সুপার কাপের শিরোপা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৪ ঘণ্টা আগে

২ টার্মিনালের এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে বুধবার— আশা কর্তৃপক্ষের

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

১৫ ঘণ্টা আগে

৫ মাসে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়াল ৯০০, গড়ে প্রতিদিন মৃত্যু ৬ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত পাঁচ মাস সময়ে গড়ে প্রতি মাসে হাম ও হামের উপসর্গে ১৮০ জন করে মারা গেছে। সে হিসাবে গত পাঁচ মাস ধরে গড়ে প্রতিদিন ছয়জন মারা যাচ্ছে হাম অথবা হামের উপসর্গ নিয়ে।

২০ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে