৮৯ মিনিটের গোলে চিলিকে হারাল ব্রাজিল

ডেস্ক, রাজনীতি ডটকম

প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার জয়ের মুখ দেখল ব্রাজিল। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চিলিকে হারিয়েছে ২-১ গোলে। নিশ্চিত ড্র’য়ের পথে এগোতে থাকা ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলকে জেতান লুইজ হেনরিক। বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয় এটি। এ জয়ের সুবাদে পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে ব্রাজিল। ফিলিপে লায়োলা গোলমুখে চমৎকারভাবে ক্রস বাড়ালে সেটি গোলে পরিণত করেন এদুয়ার্দো ভারগাস। ম্যাচের ১৪তম মিনিটে আরেকটি গোলের সুযোগ তৈরি করে চিলি। তবে এ যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।

ব্রাজিল ম্যাচে ফেরে বিরতির আগমুহূর্তে। চিলির বক্সে স্যাভিনিওর বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন ইগর জেসুস। বোতাফোগোয় খেলা জেসুস ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন আজই প্রথম। আর অভিষেকেই পেয়েছেন দলের সমতাসূচক গোল।

দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। এরপর ব্রাজিলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। যখন ভাবা হচ্ছিল নিশ্চিত ড্র’য়ের পথে এগোচ্ছে ম্যাচ। তখনই ব্রাজিলকে জয়সূচক গোল এনে দেন হেনরিক। ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান হেনরিক।

২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, অন্যদিকে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১৩ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১৫ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে