চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল : রিপোর্ট

ক্রীড়া ডেস্ক

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কিন্তু পাকিস্তান সফরে যাবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো শ্রীলংকা বা দুবাইয়ে খেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনটা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাবে বিসিসিআই। সংবাদসংস্থা এএনআইকে এ কথা জানান বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা।

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো দু’দল। এরপর থেকে শুধুমাত্র আইসিসি বা এসিসি’র কোন ইভেন্টে একে অপরের মুখোমুখি হয় তারা।

গত বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপ। সে সময়ও পাকিস্তান সফরে যায়নি ভারতীয় । যে কারণে শেষ পর্যন্ত ‘হাইব্র্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এতে শ্রীলংকার মাটিতে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও খেলতে পাকিস্তান সফরে না যাবে না ভারত। এশিয়া কাপের মত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে জানাবে বিসিসিআই। এমনটা নিশ্চিত করেছেন বিসিসিআইর এক কর্তা।

সংবাদসংস্থা এএনআইকে বিসিসিআইর ঐ কর্তা বলেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল । দুবাই বা শ্রীলংকার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করবে বিসিসিআই।’

ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ও ভেন্যুর একটি খসড়া তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে আগ্রহী পিসিবি।

প্রস্তাবিত খসড়ায় ‘এ’ গ্রুপে পাকিস্তানের সাথে আছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এখনও পিসিবির প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কিছু জানায়নি আইসিসি। সব দেশের বোর্ড প্রধানদের সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত বিসিসিআইর সাথে কোন আলোচনা হয়নি আইসিসির। আইসিসি বোর্ডের এক সদস্য পিটিআইকে বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধানরা (বিসিসিআই বাদে) টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে। তবে নিজ দেশের সরকারের সাথে আলোচনার পর আইসিসিকে আপডেট জানানোর কথা বলেছে বিসিসিআই।’

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো পাকিস্তান। ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

১৮ ঘণ্টা আগে

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

১৯ ঘণ্টা আগে

সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপতি নির্বাচন, থাকবে সাংবাদিকদের আসন: ইসি সচিব

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে একটি বৈঠক হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

২০ ঘণ্টা আগে

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

২১ ঘণ্টা আগে