ফাইনালে যেতে না পারার কারন বললেন আফগান কোচ

ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিকেট ইতিহাসে সেরা সময় পার করেছিল আফগানিস্তান। গ্রুপপর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় আইসিসির যে কোনো ইভেন্টের সেমিফাইনালের বড় মঞ্চে।

আফগানিস্তান সেরা চারের লড়াইয়ে এসে নির্মমতা টের পেয়েছে। মার্কো জানসেন, তাবরাইজ শামসি আর কাগিসো রাবাদাদের বোলিং তোপে পুড়ে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় রশিদ খানদের ইনিংস। জবাবে ৯ উইকেটের বিশাল জয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্ম করা আফগানিস্তানের এমন বাজে পরিস্থিতি দেখার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। প্রথমবার সেমিফাইনালে খেলার চাপ নিতে না পারা নাকি ক্লান্তির কারণে এমন বিপর্যয়, সেটি নিয়ে চলছে বিশ্লেষণ।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, 'কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। এটাই সোজাসাপ্টা ব্যাপার। এটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত বল-ব্যাটের। আমি বলছি না একদম ফ্ল্যাট হবে যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর পরিস্থিতি থাকা উচিত।'

ট্রট আরও যোগ করেন, 'দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচের আচরণ কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করছিল না।'

সুপার এইটের শেষ ম্যাচ খেলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেমিফাইনালের লড়াইয়ে নামতে হয়েছে রশিদ খানদের। ক্লান্তি, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং সেমির ভেন্যুতে অনুশীলনের সুযোগ না পাওয়াসহ আরও অনেক কারণে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

ট্রট বলেন, 'আমরা হোটেলে গিয়েছি রাত ৩টায়, সকাল ৮টায় ফ্লাইট ধরেছি। কেউ ঘুমায়নি, সবাই ক্লান্ত ছিল। সবাই আবেগের স্রোতেও ছিলো, শারীরিক ধকলও ছিল। আমি আশা করি ছেলেরা এই অভিজ্ঞতা থেকে শিখবে। আমরা ৫০ ওভারের বিশ্বকাপ থেকে এটাতে এক ধাপ এগোলাম। এমন একটা পিচে দক্ষিণ আফ্রিকার মতো পেসারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হলো ব্যাটারদের।'

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৪ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।

৯ ঘণ্টা আগে

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

১০ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

১০ ঘণ্টা আগে