বড় দুঃসংবাদ পেলেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম
সাকিব আল হাসানের বোনের নাম এক বেটিং কেলেঙ্কারির তদন্তে প্রকাশ পেয়েছে বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো পারফর্ম করছেন সাকিব আল হাসান। যার রেশও পড়েছে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে। মে মাসের শেষ নাগাদ ওই তালিকার দুইয়ে নেমে যাওয়া এই টাইগার অলরাউন্ডার ফের নম্বর ওয়ান হন পরের সপ্তাহে। তবে এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে সাকিবের। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচে।

আজ (বুধবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)। এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে কোনো অবদান ছিল না সাবেক এই অধিনায়কের। চার ওভার করলেও ৩৬ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন মোটে ১১ রান। স্বাভাবিকভাবেই তাই র‌্যাঙ্কিংয়ে তাকে বড় মাশুল গুনতে হলো।

সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগ বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) শীর্ষে এবং তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে ওঠে গেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।

এদিকে, টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে বড় লাফ দিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের দুই ম্যাচে যথাক্রমে ১৭ রানে ৩ উইকেট এবং ১৮ রানে উইকেটশূন্য থেকে তিনি ১০ ধাপ এগিয়ে ওঠে গেছেন ১৩ নম্বরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে ফিজের অবস্থান সর্বোচ্চ। এ ছাড়া উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। আট ধাপ এগিয়ে তাসকিন ১৯তম, ২৪ ধাপ এগিয়ে লেগস্পিনার রিশাদ ৩০তম হয়েছেন। বড় লাফ (১০৮ ধাপ) দিয়ে একশ’র (৯৮তম) ভেতরে ঢুকেছেন তানজিম সাকিব।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের এক ম্যাচে জয়ের নায়ক ও আরেক ম্যাচে জয়ের বন্দরে নিয়ে যাওয়া তাওহীদ হৃদয়। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৩২ ধাপ। ২৭তম স্থানে থাকা হৃদয়ই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। চার ধাপ এগিয়ে ৭২ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে লিটন দাস ৪১তম, ছয় ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত ৫০তম এবং পাঁচ ধাপ পিছিয়ে সাকিব ৮৪তম।

অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব ও দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজম এখন তিনে। ইংলিশ অধিনায়ক জস বাটলারের দুই ধাপ উন্নতির পর পঞ্চম স্থানে। বিশ্বকাপে ভালো করার সুবাদে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৬ ধাপ এগিয়ে ১০ম স্থানে এবং আট ধাপ এগিয়ে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের অবস্থান দ্বাদশ।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের সবাই লেগস্পিনার। ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা যথাক্রমে এক ও দুইয়ে আছেন। চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন আফগান অধিনায়ক রশিদ খান। এ ছাড়া চার ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া চতুর্থ, ৬ ধাপ এগিয়ে যৌথভাবে তার সঙ্গে অবস্থান আফগান পেসার ফজলহক ফারুকির।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

২০ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

২১ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে