সুপার এইটে যেতে পারবে কি পাকিস্তান?

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান বিশ্বকাপে বেশ ভালো দল নিয়ে নেমেছিল। প্রস্তুতিও ছিল যথেষ্ট। কিন্তু মূল মঞ্চে এসেই ধরা খেয়ে গেল বাবর আজমের দল। টানা দুই পরাজয়ে ভীষণ ফিকে হয়ে গেছে তাদের সুপার এইটের আশা। তাও সমীকরণের মারপ্যাঁচে সুযোগ থাকছে সেরা আটে খেলার।

টানা দুই হারের পর এখন শুধু জয় পেলেই হবে না। পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকেও। গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গী হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। এই পাঁচ দলের মধ্যে দুই দল যাবে পরের রাউন্ডে।

বর্তমানে দুই হারে পাকিস্তানের পয়েন্ট শূন্য। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ভারত টানা দুই ম্যাচে জয়ে পেয়েছে। তাতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। পাকিস্তানের পরের দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং কানাডা।

পরের রাউন্ডে যেতে হলে পাকিস্তানকে প্রথমেই আয়ারল্যান্ড ও কানাডার সঙ্গে জিততে হবে। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। এরপর বাকি হিসেব তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। সেটা নির্ভর করেছে ভারত ও যুক্তরাষ্ট্রের ওপর।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সাহায্য করার জন্য ভারতকে জিততে হবে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সবশেষ যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটা জিততে হবে আইরিশদের। এভাবে সবকিছু ঠিকঠাক ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে যাবে ভারত।

বাকি চার দলের মধ্যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান। আর তখনই নেট রান নেট হিসেবে আসবে। পাকিস্তান যদি নিজেদের দুই ম্যাচে বড় জয় পায় তাহলেই কেবল নেট রানরেটের সুবিধা নিয়ে সুপার এইটে যেতে পারবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে