ডেস্ক, রাজনীতি ডটকম
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল ইংল্যান্ডের। তারাই আজ করেছে বাজিমাত।
অল্প রানে ওমানকে গুটিয়ে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা শক্ত করলো ইংলিশরা। শুধু তাই নয় এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে তারা।
আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে ৪৭ রানে ওমানের সবগুলো উইকেট নিয়ে নেয় ইংল্যান্ড। এই রান ৩.১ ওভারেই তাড়া করে ফেলে তারা। অর্থাৎ, ২৪০ বলের ম্যাচটি শেষ হয় স্রেফ ৯৯ বলে। দারুণ এই জয়ে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল তারা। এছাড়া বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে দলটি।
৪৭ রান তাড়ায় নেমে ১০১ বল হাতে রেখেই জয়লাভ করে ইংল্যান্ড। এই প্রথমবার একশর বেশি বল হাতে রেখে জয়লাভ করা দল তারাই। আগের রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে। ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে গুটিয়ে ৯০ বল হাতে রেখে জয়লাভ করে তারা। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ডটিও ইংল্যান্ডের।
দুই ইনিংস মিলিয়ে ম্যাচটি হয়েছে মোট ৯৯ বলের। বিশ্বকাপে এর চেয়ে কম বল খেলার রেকর্ড রয়েছে আর একবার। ২০১৪ সালে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ৯৩ বলে।
৪৭ রানে গুটিয়ে ম্যাচটিতে লজ্জার রেকর্ড গড়েছে ওমান। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে আউট হয়েছে তারা। চলতি আসরে ৩৯ রানে অলাউট হয়ে এই তালিকায় সবার ওপরে পাপুয়া নিউগিনি। পরের দুই অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস (৩৯ ও ৪৪)। এছাড়া ৪৭ রানে অলআউট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওমানের সর্বনিম্ন স্কোর। ২০২২ সালে নেপালের বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়া তাদের দ্বিতীয় সর্বনিম্ন।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
২০ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
২০ ঘণ্টা আগে