ক্রীড়া ডেস্ক

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এবার নিজের সুস্থতার জন্য যাচ্ছেন সিঙ্গাপুরে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা নিতে দেশ ছাড়ছেন আগামী সোমবার (৭ এপ্রিল)।
গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। এখন বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন। তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তার ভিসা ও বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুরে গিয়ে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে হার্ট-সহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন তিনি।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
১৪ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১৪ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১৫ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১৬ ঘণ্টা আগে