ফিরলেন সাকিব-সৌম্য, না খেলেই বাদ আফিফ-ইমন

ডেস্ক, রাজনীতি ডটকম

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জিতে নিয়েছেন নাজমুল শান্তরা। ঢাকা পর্বে ১০ ও ১২ মে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে।

ওই দুই ম্যাচের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসে ফিরতে ডিপিএল খেলেছেন।

সৌম্য সরকার ইনজুরিতে ছিলেন। আর আইপিএল থেকে ফেরা মুস্তাফিজকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি দেওয়া হয়েছিল।

শেষ দুই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, টপ অর্ডারের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে।

বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। ইমন এর আগেও দু’বার টি-২০ দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি তার।

জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দল:

নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৫১১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

ঐতিহাসিক জয়ে ভিডিওকলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৬ ঘণ্টা আগে

২ টার্মিনালের এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে বুধবার— আশা কর্তৃপক্ষের

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

১৭ ঘণ্টা আগে